রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ
সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত   এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন উত্তরখানে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও চাষিদের পুরস্কার বিতরণ টিডিএসে দোয়া ও আলোচনা সভায় খালেদা জিয়ার জন্মদিন পালিত শ্যামপুরে ৭৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার,আসামির বিরুদ্ধে আছে ২০ মামলা গাজীপুরে দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? হঠাৎ ডেটিং অ্যাপে হৃতিক, সাবার সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নাটোরে কন্টেইনারে তেল নেবার ভিডিও ধারণের সময় সাংবাদিককে মারধর

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদক: / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নাটোরের লালপুরে কন্টেইনারে তেল দেওয়ায় ভিডিও ধারণ করার সময় ওমর ফারুক নামে এক সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার কদিমচিলাম এলাকায় সাদিয়া তেল পাম্পে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক এশিয়ান টেলিভিশনের লালপুর উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।

ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক জানান, সাদিয়া তেল পাম্পে সকল মোটর সাইকেলে ১০০ টাকার করে তেল দেয়া হচ্ছিল। এরই মধ্যে তিনটি ৫০ লিটারের কন্টেনারে একজনকে তেল দেবার সময় ভিডিও ধারণ করতে যান তিনি। এসময় ক্ষুব্ধ হয়ে কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারী তাকে গালাগাল শুরু করে। এরপরই পুলিশের উপস্থিতিতেই পাঁচ ছয়জন তাকে কিলঘুসি মারতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধিন আছেন।

কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারী জানান, তিনি এই হামলার সাথে জড়িত না। তবে তিনি সাংবাদিক ওমর ফারুককে ভিডিও ধারণ করতে নিষেধ করেছেন। এরপরই কয়েকজন উত্তেজিত হয়ে তাকে মারধর করেছে।

লালপুর থানার ওসি মুজিবুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর