বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

অনলাইন ডেস্ক: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
-সৈয়দা রাহেলা বেগম

আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সৈয়দা রাহেলা বেগম দীর্ঘ ৪৫ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। টানা ৩৭ বছর তিনি রংপুর মুন্সীপাড়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। রংপুরে নারী শিক্ষা প্রসারে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার বাদ জুমা পীরগঞ্জে তার সমাধিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও রংপুরে তার বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর