শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ডিজেল সংকটে উল্লাপাড়ায় থমকে গেছে সেচ কার্যক্রম, দিশেহারা কৃষক চৌহালীতে আতাফল দেয়ার কথা বলে শিশুকে পাষবিক নির্যাতন তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৩ সলঙ্গায় তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে অস্ত্র উদ্ধার, কুখ্যাত সন্ত্রাসী ডন রাসেল আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব

মোঃ ছালেকুর রহমান, সিংড়া (নাটোর) প্রতিনিধি: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় বরাদ্দকৃত চাল আত্মসাতের ঘটনায় তদন্তে প্রমাণ পাওয়ার পর ২৪৭ জন হতদরিদ্র নারীকে দ্বিগুণ অর্থ ফেরত দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মার্চ মাসে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২৪৭ জন সুবিধাভোগী নারীর জন্য বরাদ্দকৃত চাল উপজেলা খাদ্য গুদাম থেকে উত্তোলন করা হয়। তবে অভিযোগ ওঠে, ওই চাল বিতরণ না করে বিক্রি করে দেওয়া হয়েছে। পরে গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়।

ভিডব্লিউবি কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০১১-এর ৯ নম্বর ধারা অনুযায়ী আত্মসাৎকৃত মালামালের দ্বিগুণ মূল্য আদায়ের বিধান রয়েছে। সেই অনুযায়ী প্রতি মেট্রিক টন চালের অর্থনৈতিক মূল্য ৫৭,০৭৩.৫০৬ টাকা ধরে হিসাব করে দ্বিগুণ অর্থ আদায় করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সুকাশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওই অর্থ বিতরণ করা হয়। এসময় ২৪৭ জন কার্ডধারী নারী প্রত্যেকে ৩,৪২৫ টাকা করে পান। মোট বিতরণকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় ৮ লাখ ৪৫ হাজার ৯৭৫ টাকা।

অর্থ বিতরণে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যবৃন্দসহ সুবিধাভোগীরা।

সুকাশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, ভুল শিকার করে বলেন আমাকে ভুল বুঝিয়ে একটি মহল ষড়যন্ত্র করেছিল। পরে বিষয়টি বুঝতে পেরে ২৪৭ জন হতদরিদ্রের দ্বিগুণ অর্থ এবং তাদের জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরত দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, মার্চ মাসের বরাদ্দকৃত মালামালের দ্বিগুণ মূল্য হিসেবে ২৪৭ জন কার্ডধারী নারীকে জন প্রতি ৩ হাজার ৪২৫ টাকা করে প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর