শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন,ইমরান সভাপতি, রাফি সাধারণ সম্পাদক, ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠন করাকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে পৌর শহরের বাড়ইয়া জামে মসজিদে কমিটি গঠন নিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রুপুকর জানান, পৌরশহরের বাড়ইয়া জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে সাবেক বিএনপি পন্থী কমিটির সভাপতি আউলিয়া ও বর্তমান জামায়াত পন্থী কমিটির সভাপতি বানেচ তালুকদার গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোন পক্ষেই হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর