বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সাংবাদিকদের ডাটাবেজ তৈরি হচ্ছে : প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

অনলাইন ডেস্ক: / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আবদুল হাকিম বলেছেন, প্রতিটি জেলায় সাংবাদিকদের ডাটাবেজ তৈরি হচ্ছে, ইতোমধ্যে ৩৩টি জেলার তালিকা যাছাই বাছাই চলছে। বুধবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব পরিদর্শনে এসে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকরা আজও নিজেদের অধিকার সম্পর্কে অসচেতন। আপনারা আপনাদের অধিকার সম্পর্কে সচেতন হোন। আমরা ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইনের মধ্যে আছি কিন্তু এটি যুগোপযোগী করা জরুরি।

তিনি বলেন, দেশে বর্তমানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ জেলা এবং এখানে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের ঐক্যবদ্ধ অবস্থান অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক। প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, দেশে সাম্প্রতিক সময়ে নানা পরিবর্তন ঘটেছে। সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে কাজ করতে হবে। তিনি সাংবাদিকদের সামাজিক ও পেশাদারিত্ব বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের অভিভাবক প্রতিষ্ঠান। জনবলসহ বিভিন্ন সীমাবদ্ধতা থাকলেও গুণগত দিক থেকে প্রতিষ্ঠানটি পিছিয়ে নয়।

তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি শ্রমনির্ভর পেশা হলেও এর তুলনায় সম্মান ও প্রাপ্তি এখনও পর্যাপ্ত নয়। তবে সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে।

কক্সবাজার প্রেসক্লাবে সভাপতি মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে এবং ক্রীড়া সম্পাদক এমআর মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালী, প্রেসক্লাবের সদস্য শামসুল হক শারেক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফর, জেলা তথ্য অফিসার আব্দুস সত্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর