শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ
পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলার উদ্বোধন আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, স্বামীর নিরাপত্তা নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন স্ত্রী ‘যুদ্ধবিরতি’র পরও গাজায় ১৪ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা পশ্চিম তীরের হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৩ এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি নানা আয়োজনে বাংলাদেশ মেইল ২৪-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আত্মহত্যা ঠেকাতে অভিনব উদ্যোগ, বিশ্ববিদ্যালয় হোস্টেলে বিশেষ ফ্যান শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৬৮৪
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে চোরাইকৃত ১৪০ টন কয়লা ও ৪ বোটসহ দুই চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: / ২০২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫



নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ চোরাইকৃত কয়লা, চারটি কার্গো বোট ও দুই জন চোরাকারবারি আটক করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও রামগতি যৌথভাবে হাতিয়া থানাধীন টাংকির খাল সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক চারটি ইঞ্জিনচালিত কাঠের কার্গো বোটে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্র না পাওয়ায় প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ১৪০ টন কয়লা ও দুইজন চোরাকারবারিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, কয়লাগুলো চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকার একটি বাণিজ্যিক জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে ক্রয় করা হয়েছিল।

জব্দকৃত কয়লা, চোরাই কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে সবসময় সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর