সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ
তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে সেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টা গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে দ্রুতগতির পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬


বগুড়ার শেরপুরে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় মো. বিল্লাল (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের দুবলাগাড়ী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল বগুড়া জেলার শাজাহানপুর থানার খাদাশ গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার শাজাহানপুর থেকে স্থানীয় একটি কেল্লা মেলায় গিয়েছিলেন বিল্লাল। মেলা শেষে রাতে তিনি দুবলাগাড়ী এলাকায় এসে একটি ভ্যান থেকে নামেন। এরপর মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ রইচ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার পরপরই পিকআপটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর