শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ
কালিয়াকৈরে ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে পিটিয়ে জখম, থানায় জিডি দ্বিতীয় দফা বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করল চীন চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য উদ্ধার বুয়াদিকে নিয়ে ধৈর্য ধরতে বললেন সিটি কোচ নেপালে নিখোঁজ অস্ট্রেলীয়দের খুঁজে পাওয়া ‘কঠিন’ দুর্নীতির লাগাম টানতে ইন্দোনেশিয়ায় সংসদের বাইরে হাজারো মানুষের বিক্ষোভ ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ কেজি গাঁজা উদ্ধার দেশের বাজারে আজকের স্বর্ণের দাম জয়পুরহাটে সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা দিনুশার জোড়া সেঞ্চুরির বীরত্বে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ

অনলাইন ডেস্ক: / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
- সংগৃহীত ছবি

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

একই সঙ্গে বাংলাদেশ উল্লেখ করেছে যে, প্রায় এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য দীর্ঘমেয়াদে টেকসই নয় এবং রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায়। শনিবার (২০ জুন) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের ওপর উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ সৃষ্টি হয়েছে।

সংকটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কূটনৈতিক উদ্যোগ ও সম্পৃক্ততা আরও জোরদারের আহ্বান জানান, যাতে রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর