মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত কাবা শরীফে মোড়ানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা ১৬ ম্যাচের ৮টিই ড্র! ২০২৬ বিশ্বকাপে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস আমদানি নীতি আদেশ পরিমার্জনে মন্ত্রিসভা কমিটি গঠন নেইমারের মাঠে ফেরা নিয়ে বাড়ল অনিশ্চয়তা, পরিবারে আসছে নতুন অতিথি দেশে ফিরলেন ৫৭ হাজার ৪২২ হাজি, ৫২ জনের মৃত্যু ৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চারটি ড্র, গড়ল বিরল ইতিহাস
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত

অনলাইন ডেস্ক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
- সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুরু হবে এ মামলার শুনানি।

মঙ্গলবার (১৬ জুন) সুপ্রিম কোর্টের প্রশাসন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

সুপ্রিম কোর্টের প্রশাসন জানায়, বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। এখন যাচাই বাছাইয়ের কাজ চলছে।

এর আগে গত রবিবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের জেল আপিল বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করেন।

শুনানির সময় অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা জেল আপিলে হত্যার ঘটনায় স্বীকারোক্তি দিয়ে ক্ষমা চেয়েছেন। তবে অপর আসামি স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেছেন।

এর আগে, গত ৯ জুন রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে আসে।

উল্লেখ্য, গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এ মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন। মামলা এখন হাইকোর্টে আপিল পর্যায়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর