মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত কাবা শরীফে মোড়ানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা ১৬ ম্যাচের ৮টিই ড্র! ২০২৬ বিশ্বকাপে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস আমদানি নীতি আদেশ পরিমার্জনে মন্ত্রিসভা কমিটি গঠন নেইমারের মাঠে ফেরা নিয়ে বাড়ল অনিশ্চয়তা, পরিবারে আসছে নতুন অতিথি দেশে ফিরলেন ৫৭ হাজার ৪২২ হাজি, ৫২ জনের মৃত্যু ৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চারটি ড্র, গড়ল বিরল ইতিহাস
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬



কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে দায়িত্ব পালনরত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকাল ৪টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম-২ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. সাজু নামে এক শিশুকে একা দাঁড়িয়ে কান্নাকাটি করতে দেখেন। পরে তিনি শিশুটিকে নিরাপদে নিজের হেফাজতে নেন।

জানা গেছে,উদ্ধার হওয়া শিশুটির নাম সাদিয়া ইসলাম জান্নাত (৬)। পরিবারের সদস্যদের সঙ্গে মেট্রোরেলে ভ্রমণের সময় ভিড়ের মধ্যে সে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামানের পাঠানো সংবাদ এ তথ্য জানান

তিনি জানান,দায়িত্বরত এপিসি মো. তরিকুল ইসলামকে জানানো হলে তিনি স্টেশন কন্ট্রোলারকে অবহিত করেন। পরে স্টেশন কর্তৃপক্ষের নির্দেশনায় মাইকিংয়ের মাধ্যমে শিশুটির পরিচয় ও অবস্থান সম্পর্কে ঘোষণা দেওয়া হয় এবং তার অভিভাবকের সন্ধানে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়।

আনসার সদস্য, স্টেশন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় একপর্যায়ে শিশুটির বাবা মো. সাইদুল ইসলামকে শনাক্ত করা সম্ভব হয়। পরে স্টেশন কর্মকর্তা ও এমআরটি পুলিশের অফিসার ইনচার্জের উপস্থিতিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।

দীর্ঘ সময়ের উদ্বেগ-উৎকণ্ঠার পর মেয়েকে ফিরে পেয়ে শিশুটির বাবা দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সময়মতো আনসার সদস্যদের উদ্যোগ না থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারত।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি তাদের দায়িত্বশীলতা ও মানবিকতার আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর