রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
দক্ষিণী অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত: বিমানমন্ত্রী ঘরে বসেই বিমান ওড়ানোর রোমাঞ্চ: গুগল আর্থ-এ যেভাবে খেলবেন ফ্লাইট সিমুলেটর দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট দেশভাগ, অনুপ্রবেশ ও বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিষয়ে হুঁশিয়ারি মোদির আমার কাছে অবাক লাগেনি কারণ স্বর্ণা এভাবেই খেলে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩২, শঙ্কায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা হ্রাস এবং সংঘাতের সমাধানের আহ্বান জানিয়ে আসছে এবং এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করে। সেই সঙ্গে বাংলাদেশ আশা করে যে, চুক্তিটি সদ্ভাবের সঙ্গে বাস্তবায়িত হবে এবং টেকসই ও দীর্ঘস্থায়ী প্রমাণিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য বলে মনে করে। সেই সঙ্গে বাংলাদেশ সব পক্ষকে এই গতি কাজে লাগিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য উৎসাহিত করে এবং আঞ্চলিক শান্তি, সরবরাহ শৃঙ্খল ও সহযোগিতার দ্রুত পুনরুদ্ধারের প্রত্যাশা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর