রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ
তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন-টুকু চাকরি নয়, নিজেই কর্মসংস্থান: উল্লাপাড়ার নাঈমের শিল্পকর্মে বদলে যাচ্ছে জীবিকা কেন্দ্রীয় যুবলীগ নেতা নিখিলের ছোট ভাই সুফল গ্রেফতার, আছে ২০টির বেশি মামলা জাতিসংঘের বিশ্ব মেধাসম্পদ সংস্থার স্কলারশিপ পেলেন সিরাজগঞ্জের রাশেদ গুলশানে মিছিলের অন্যতম নেতৃত্বদানকারী হামিদুর রহমান গ্রেফতার সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস আর নেই সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের ভাতিজার মৃত্যু খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার আখাউড়া রেলস্টেশনে গাঁজা সেবন, ৫ জনের কারাদণ্ড পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আমার কাছে অবাক লাগেনি কারণ স্বর্ণা এভাবেই খেলে

অনলাইন ডেস্ক: / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

আইসিসি নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের এবারের আসরে তৃতীয় ম্যাচেই দ্বিতীয় জয় পেল টাইগ্রেসরা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক আসরে এবারই প্রথম দুইটি জয় পেল বাংলাদেশ। বিশ্বকাপের বিশ্বমঞ্চে ইতিহাস গড়েছে বাংলার বাঘিনীরা।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১২৩ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। শেষ দিকে স্বর্ণা আক্তারের ২২ বলে ৩৯ রানের হার না মানা ক্যামিও ইনিংসে লড়াই করার মত সংগ্রহ পায় টাইগ্রেসরা। জবাবে পাকিস্তান অর্ধেক সময় পর্যন্ত জয়ের পথেই ছিল। তবে মাঝের ওভারে টাইগ্রেস স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে খেলা ঘুরে যায়। ন। শেষ দিকে ১০০ রানেই থেমেছে তারা, ২৩ রানে জিতেছে বাংলাদেশ।

স্বর্ণার ক্যামিও ইনিংস নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নাহিদা আক্তার বলেছেন, ‘আমার কাছে অবাক লাগেনি। আমি যতদিন ধরে দেখে আসছি স্বর্ণাকে সে এভাবেই ক্রিকেটই খেলে। এটা অনেক জরুরি একটা রোল। সে যেই রোলে খেলছে পারফেক্ট একটা রোলে খেলছে। আমার মনে হয় না বদলের খুব দরকার আছে। আশা করি সামনেও যেন এভাবে সে খেলতে পারে।’

সামনের দুই ম্যাচে বাংলাদেশের সামনে ভারত এবং দক্ষিণ আফ্রিকা।

বড় দুই দল নিয়ে নাহিদা জানান, ‘বিশ্বকাপে প্রতি ম্যাচই কঠিন। এখানে কাউকে ছোট করতে পারবেন না। আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচও অনেক ক্লোজ খেলা হয়েছে। এখানে কাউকে ছোট করে দেখার কিছু নেই। আমরা আমাদের শক্তি, বোলিং, ব্যাটিং, ফিল্ডিংয়ে যে শক্তি আছে এটাই কাজে লাগাতে চাই। আগামী ম্যাচেও চাইব নিজেদের সর্বোচ্চটা দেওয়ার। এখনই প্ল্যান করব না। আগে উদযাপন করব। তিন দিন আছে, পরে (ভারত ম্যাচ নিয়ে) প্ল্যান করব আমরা।’

বাংলাদেশের পরের ম্যাচ আগামী ২৫ জুন, প্রতিপক্ষ ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর