বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ
নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ অবৈধ জালসহ মাছ উদ্ধার, ১৮৮ জন আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার স্বাধীনতার ৫৬ বছর পর রাস্তা পেল শেরুয়া দহপাড়ার মানুষ দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু যুগের পর যুগ ভাঙনের শিকার চৌহালীবাসী, আশ্বাস ছাড়া মেলেনি কোন প্রতিকার রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন বিআরটিএতে আনসার সদস্যদের তৎপরতায় দালাল আটক ২ সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ইসলামিক কনফারেন্স  শাহজালালে প্রবাসীর হারানো লাগেজ উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল আনসার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ অবৈধ জালসহ মাছ উদ্ধার, ১৮৮ জন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬



গত সাত দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা, কাঁকড়া ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১৮৮ জন।

বৃহস্পতিবার (২৫ জুন ) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার ফারজানা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাত দিনে পরিচালিত বিভিন্ন অভিযানে নৌ পুলিশ মোট ১৪ লক্ষ ৪২ হাজার ১৮০ মিটার অবৈধ জাল, ২৬৪ কেজি মাছ, ২ লক্ষ ৪৪ হাজার পিস চিংড়ি রেণু, ৩০০ কেজি কাঁকড়া, ১২০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ১০৫ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৮০ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়। এসময় ১টি ড্রেজার জব্দ করা হয়।

অভিযানে ১৮৮ জনকে আটক করা হয়।

এছাড়াও বিভিন্ন অপরাধে অভিযান পরিচালনা করে ১০৪টি মৎস্য আইন,১৭টি বেপরোয়া গতি আইন,৩টি বালুমহাল, ৩টি মাদক, ৩টি চাঁদাবাজি, ২টি ডাকাতি, ১টি চুরি এবং ৪টি হত্যা মামলাসহ মোট ১৪৩ টি মামলা দায়ের করা হয়।

জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর