বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
স্বামীর মরদেহ উদ্ধার, স্ত্রী আটক আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক যুবককে গণপিটুনি কান জয়ের পর এবার লোকার্নো চলচ্চিত্র উৎসবে সম্মাননা পাচ্ছেন ভার্জিনি এফিরা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুক্রবার আইজিপির সঙ্গে জাতিসংঘের বাংলাদেশবিষয়ক নিরাপত্তা উপদেষ্টার বৈঠক আম ব্যবসায়ীদের সুবিধার্থে শনিবার ব্যাংক খোলা যেসব এলাকায় চীনের মরুভূমিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের প্রতিকৃতি কেন? ম্যাকবুক ও আইপ্যাডের দাম বাড়াল অ্যাপল ট্রাফিক আইন ও গতিসীমা নিয়ন্ত্রণের ওপর দিনব্যাপী প্রশিক্ষণ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্বামীর দায়ের করা যৌতুকের মামলায় স্ত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌতুক নিরোধ আইনে দায়ের করা একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।


বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকা থেকে সাজেদা আক্তার (২৬) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি কদমতলী বাজার এলাকার বাসিন্দা শাহ আলমের মেয়ে এবং শাকিল আলমের স্ত্রী।

পুলিশ জানায়, সাজেদা আক্তারের বিরুদ্ধে তার স্বামী শাকিল আলম ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে একটি নালিশি মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে গত সোমবার নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।


আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার রাতে অভিযান চালিয়ে কদমতলী বাজারসংলগ্ন নূর মসজিদ লেন এলাকা থেকে তাকে আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর