শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে বিরোধ,যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’ প্রধানসহ ২ ডাকাত আটক, নিহত ১ অবশেষে চালু হচ্ছে পিরোজপুরের ২৫০ শয্যার আধুনিক হাসপাতাল উত্তরায় পুলিশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন পরিবহন শ্রমিকরা কমেলা হক ডিগ্রি কলেজে আবেগঘন বিদায় সংবর্ধনা পেলেন অধ্যাপক আনিকা ফারজানা রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে ৯ মাদক কারবারি গ্রেফতার শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ানের পাশে আতাউর রহমান ফাউন্ডেশন দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ রায়পুরে মা-তিন মেয়েকে হত্যার ঘটনায় নিহত অন্তরের মরদেহ নিতে অস্বীকৃতি স্বজনদের সিরাজগঞ্জের সলঙ্গায় ডাকাত চক্রের সদস্য গ্রেফতার, কনস্টেবল আহত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গায় ডাকাত চক্রের সদস্য গ্রেফতার, কনস্টেবল আহত

নিজস্ব প্রতিবেদক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬


সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাত দলের সদস্যদের ব্যবহৃত একটি পিকআপসহ বিভিন্ন ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


শনিবার বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান।এসময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম আলী।


পুলিশ জানায়, শনিবার সকালে হাটিকুমরুল ধোপা কান্দি এলাকায় অভিযানের সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তারা অফিসার ইনচার্জ (ওসি) সলঙ্গার ব্যবহৃত গাড়িকে বেপরোয়াভাবে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনে থাকা পুলিশ সদস্য কনস্টেবল রুহুল ছিটকে পড়ে গুরুতর আহত হন। তবে অন্য সদস্যরা পালিয়ে গেলেও ডাকাত চক্রের এক সদস্যকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।


আটককৃত সুরুজের বাড়ী রংপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ।


অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, গ্রিল কাটার, চাপাতি, রশি, ত্রিপল, লোহার রড, লাঠি এবং ইটের টুকরা উদ্ধার করা হয়েছে।


আহত কনস্টেবল রুহুলকে উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর