বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়পুরে মা-তিন মেয়েকে হত্যার ঘটনায় নিহত অন্তরের মরদেহ নিতে অস্বীকৃতি স্বজনদের

লক্ষ্মীপুর প্রতিনিধি : / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত ঘাতক অন্তর মজুমদারের (২৮) মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে প্রথমে তার স্বজনরা মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানান। পরে স্থানীয় জনপ্রতিনিধির উদ্যোগে নিহতের দূর সম্পর্কের এক চাচাতো ভাইয়ের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াকুব।
পুলিশ জানায়, অন্তর মজুমদার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানাধীন চরভাটা এলাকার চর বজলুল করিম গ্রামের কার্তিক মজুমদারের ছেলে। মরদেহ গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মরদেহ নিতে রাজি হননি। পরে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় নিহতের দূর সম্পর্কের চাচাতো ভাই টিটু মজুমদারকে এনে ময়নাতদন্ত শেষে বিকেলে তার কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
লক্ষ্মীপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, “অন্তর মজুমদারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, গণপিটুনিতে অন্তর মজুমদারের মৃত্যুর ঘটনায় রায়পুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।
উল্লেখ্য, রায়পুর পৌর শহরের একটি বাসায় মা ও তিন মেয়েকে গলা কেটে হত্যার ঘটনার পর স্থানীয় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে নিহত হন অভিযুক্ত অন্তর মজুমদার। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর