রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ
কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার স্কুল কলেজ ফাঁকি দিয়ে আড্ডা, পুলিশের অভিযান, শিক্ষার্থীদের বুঝিয়ে মুক্তি পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি শুটিংয়ের সময় বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন বিজয় এল‌ডি‌সি উত্তর‌ণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য : সারাহ কুক নির্বাচনে নারীদের অংশগ্রহণের রাজনৈতিক পরিবেশ নিশ্চিতে গুরুত্বারোপ ইসি সানাউল্লাহর যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষ করার যে পথ দেখালো ইরান কুমিল্লায় গ্রেফতার ২৫ কিশোর টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে মুন্সীগঞ্জে ৩৫৭ মণ্ডপে হবে দুর্গাপূজা, সিসি ক্যামেরায় থাকবে নজরদারি সমালোচনা করা সহজ, যন্ত্রণা বোঝা কঠিন: কৌশানী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কর্ণফুলীতে কোস্ট গার্ডের অভিযানে ভেজাল লুব অয়েল কারখানা সিলগালা, বিপুল কাঁচামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬



চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল এবং লুব অয়েল উৎপাদনের কাঁচামাল জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় একটি কারখানায় ব্যবহৃত ও নষ্ট তেল পুনঃপ্রক্রিয়াজাত করে ভেজাল লুব অয়েল উৎপাদন করা হচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে গত ২২ জুন ২০২৬ সোমবার বিকাল ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম-এর সমন্বয়ে ওই কারখানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কারখানাটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, কাঁচামাল এবং উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

পরবর্তীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভেজাল লুব অয়েল উৎপাদন ও মজুদের দায়ে কারখানার মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয় এবং কারখানাটি ১৫ দিনের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

জব্দকৃত ভেজাল লুব অয়েল, কাঁচামাল ও সরঞ্জামাদি বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর