বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
রোনালদোর জোড়া গোলে এগিয়ে পর্তুগাল আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত কাজিপুরের মেঘাই উচ্চ বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রুপান্তর করতে চান; সভাপতি কাজিপুরে যুবদলের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত টেকনাফে বাস খাদে পড়ে দুর্ঘটনা: কোস্ট গার্ড, বিজিবি ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে যাত্রী উদ্ধার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৯ শাহজালালে আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার হারানো ব্যাগ, স্বস্তি পেলেন বিদেশগামী যাত্রী টেকনাফে খালে উল্টে পড়া বাসের সব যাত্রীকে উদ্ধার করল বিজিবি কর্ণফুলীতে কোস্ট গার্ডের অভিযানে ভেজাল লুব অয়েল কারখানা সিলগালা, বিপুল কাঁচামাল জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরের মেঘাই উচ্চ বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রুপান্তর করতে চান; সভাপতি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিশ্চিতকরণে কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা নবাগঠিত কমিটির সভাপতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ওহেদুজ্জামান মিনু ।মতবিনিময়
সভায় অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ মোতাহার হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রম, পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠন এবং সহশিক্ষা কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা বিকাশে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

একটি বিদ্যালয় শুধু শিক্ষাদানের স্থান নয়; এটি একটি জাতি গঠনের কারখানা। এখান থেকেই আমাদের সন্তানরা নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ অর্জন করে একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।
বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রুপান্তর চান।
তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভা শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সকলের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর