পাবনা সদর উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), পাবনা এবং জেলা প্রশাসন, পাবনার যৌথ উদ্যোগে রবিবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে হিমাইতপুরের আফুরিয়ায় অবস্থিত স্বপ্ন ফুড অ্যান্ড বেভারেজ প্রতিষ্ঠানে সিএম (Certification Mark) সনদ ছাড়া আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংক উৎপাদনের অভিযোগ প্রমাণিত হয়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১)/২৭ ধারায় প্রতিষ্ঠানটির মালিক রাশেদুজ্জামানকে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ লাইসেন্সবিহীন পণ্য জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলিম (সহকারী কমিশনার)। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, পাবনার পরীক্ষক (মেট্রোলজি) তাহসিন মাহমুদ এবং ফিল্ড অফিসার (সিএম) মো. রায়হানুল হক।