সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ
দুর্যোগে উপকূলবাসীর পাশে কোস্ট গার্ড, বাঁশখালীতে ১০০ পরিবার পেল ত্রাণ ভোলায় বন্দুক ও গোলাবারুদসহ চারজন আটক শাহজাদপুরে বর্ষা মৌসুমে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে রেশমবাড়ি উল্লাপাড়ায় আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার সরকার দ্রুত পুলিশি সেবা নিশ্চিতের নির্দেশ, চরজব্বর ফাঁড়িতে পুলিশ সুপার ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার, ১ হাজার বিঘা জমি দখলের তদন্ত চায় গ্রামবাসী কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন কাজিপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন  গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ সংবাদ সম্মেলনে সুপ্তধারা ঝর্নায় আটকে পড়া বিশ্ববিদ্যালয় ৪ শিক্ষার্থী উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

১২ জুলাই পর্যন্ত চট্টগ্রামে অতিভারী বৃষ্টির শঙ্কা, উত্তর ও পূর্বাঞ্চলেও বন্যার ঝুঁকি

অনলাইন ডেস্ক: / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় আগামী ১২ জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে পাহাড়ি এলাকায় পাহাড় ধস এবং কোথাও কোথাও আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ পূর্বাভাস জানায়।

পূর্বাভাসে বলা হয়, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কুমিল্লার বিভিন্ন স্থানে নিয়মিত ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতোমধ্যে কয়েকটি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তাই পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, অতিভারী বর্ষণের কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীতীরবর্তী নিচু এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে নদীর পানি বাড়ার সম্ভাবনা থাকলেও আপাতত বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই বলে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতির পরিবর্তন হলে তা জানানো হবে বলেও জানানো হয়।

এদিকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এসব অঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর