সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ
শাহজাদপুরে বর্ষা মৌসুমে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে রেশমবাড়ি উল্লাপাড়ায় আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার সরকার দ্রুত পুলিশি সেবা নিশ্চিতের নির্দেশ, চরজব্বর ফাঁড়িতে পুলিশ সুপার ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার, ১ হাজার বিঘা জমি দখলের তদন্ত চায় গ্রামবাসী কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন কাজিপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন  গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ সংবাদ সম্মেলনে সুপ্তধারা ঝর্নায় আটকে পড়া বিশ্ববিদ্যালয় ৪ শিক্ষার্থী উদ্ধার সিরাজগঞ্জে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে খেলা দেখার সময় ট্টেনে কাটা পড়ে যুবকের মৃত্যু ডিএফটি ও আইকাও অডিট সামনে রেখে জোর প্রস্তুতি বেবিচকের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গায় সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬



সিরাজগঞ্জের সলঙ্গার পাঁচলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সলঙ্গা থানা পুলিশ থানার পাচলিয়া বাজার এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।


আটককৃতরা হলো-আটককৃতরা হলেন,বাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী সুফিয়া খাতুন (৪০), নিজাম উদ্দিনের স্ত্রী খোদেনা আক্তার দিলারা (৩৫), আলমগীর হোসেনের মেয়ে হামিদা আক্তার মিনা (২৪), আনিলছের মেয়ে পারভীন (৩০), মৃত সাহাব উদ্দিনের মেয়ে বৃষ্টি (২৫), হারুন মিয়ার মেয়ে রজিনা আক্তার সায়দা (৩০), আরজু মিয়ার মেয়ে বিউটি খাতুন(৩৫), ওস্তার মিয়ার মেয়ে শেফা আক্তার (২১), হেলাল উদ্দিনের মেয়ে তামান্না (৩০), মৃত দুলাল হোসেনের মেয়ে জুমা (২০), ফরিদ হোসেনের মেয়ে সুবিনা আক্তার লাকী (২০)।


সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার পাঁচিলিয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা বিভিন্ন এলাকা থেকে এসে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকেন। এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে

আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।







আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর