রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজশাহী সবুজ নগর হিসেবে যে পরিচিতি অর্জন করেছে, ভূমিমন্ত্রী হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- চলে শারীরিক নির্যাতন, উদ্ধার করবে কে ? কাজিপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা  কর্মসূচি   উদ্বোধন কামারখন্দে চালকল মালিক সমিতির সভাপতি সুমন,সম্পাদক রবিউল সিরাজগঞ্জে ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ বাহরাইনে প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষ পান, তিন শিশুর মৃত্যু হরমুজ প্রণালিতে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে ট্যাংকারে আগুন সকালে কিশমিশ ভেজানো পানি পানের উপকারিতা ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি: রিপোর্ট
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শিক্ষার্থীর পাশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে বাংলা বিভাগে ভর্তির সুযোগপ্রাপ্ত এক মেধাবী শিক্ষার্থীর ভর্তি-সংক্রান্ত সম্পূর্ণ আর্থিক সহায়তা প্রদান করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা ওই শিক্ষার্থীর ভর্তি বাবদ প্রয়োজনীয় সকল ব্যয় বহন করেন।

ভর্তি-পরবর্তী প্রতিক্রিয়ায় নারী শিক্ষার্থী জানান, “উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথে আর্থিক সংকট আমার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। এমন সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল আমার পাশে দাঁড়িয়ে যে সহযোগিতা করেছে, তা আমি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব। তাদের এই মানবিক উদ্যোগ আমাকে নতুন উদ্দীপনায় এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে। আমি সবার কাছে দোয়া চাই, যেন ভবিষ্যতে নিজেকে একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলে সমাজের মানুষের পাশে দাঁড়াতে পারি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পিয়াস উদ্দিন,  সাধারণ সম্পাদক হৃদয় সরকার  জানান, শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত মানবিক ও জনকল্যাণমুখী রাজনীতির আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এ উদ্যোগ পরিচালিত হচ্ছে। নেতৃবৃন্দ আরও বলেন, কোনো মেধাবী শিক্ষার্থী যেন শুধুমাত্র আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর