রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আমি বর্ণবাদী নই : ইলন মাস্ক

অনলাইন ডেস্ক: / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
-ইলন মাস্ক

বিশ্বের প্রথম ট্রিলিওনিয়ার এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা বর্ণবাদের অভিযোগকে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে তাকে নিয়ে চলা সমালোচনার প্রেক্ষিতে তিনি নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে বলেন, আমি বর্ণবাদী নই।

ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার সঙ্গী শিভন জিলিস অর্ধেক ভারতীয় এবং তাদের চার সন্তান রয়েছে। এ কারণেই নিজেকে বর্ণবাদী বলা ঠিক নয় বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাৎকারে মাস্ক বলেন, তাদের এক সন্তানের নাম রাখা হয়েছে বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানী সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরের সম্মানে। নোবেলজয়ী এই বিজ্ঞানীর নাম অনুসারে মাস্ক ও জিলিসের যমজ ছেলেদের একজনের মধ্যনাম রাখা হয়েছে ‘শেখর’। নিজের প্রতিষ্ঠানের কর্মীদের প্রসঙ্গও তুলে ধরে মাস্ক দাবি করেন, তার কোম্পানিগুলোর শীর্ষ পদে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ কাজ করছেন এবং সেখানে বর্ণবাদের কোনো উপস্থিতি তিনি দেখেন না।

সম্প্রতি পরিচালক ক্রিস্টোফার নোলানের মহাকাব্যিক ব্লকবাস্টার সিনেমা ‘দ্য ওডিসি’র কাস্টিং নিয়ে বিতর্কের জের ধরে ইলন মাস্ককে ‘বর্ণবাদী’ হিসেবে অভিহিত করেছেন কেউ কেউ। সম্প্রতি স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্তির পর মাস্কের সম্পদ ট্রিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি ট্রিলিয়নের ম্যাজিক ফিগার স্পর্শ করেছিলেন। তবে স্পেসএক্স-এর শেয়ারের দাম কমে যাওয়ায় তার সম্পদ এক ট্রিলিয়নের নিচে নেমে গেছে।

সাক্ষাৎকারে টেসলা এবং স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ককে প্রশ্ন করা হয়েছিল তিনি ’মুসলিম-বিদ্বেষী’ কিনা— জবাবে মাস্ক স্পষ্টভাবে হ্যাঁ বা না বলেননি।

তিনি বলেন, ‘মানুষ যদি পশ্চিমা সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত চিন্তা-ভাবনা নিয়ে কোনো দেশে আসে, তবে আমি তার বিরুদ্ধে। আমি ধর্ষণ ও খুনের বিরুদ্ধে। পশ্চিমা বিশ্বে আমরা যে নিয়ম ও আইনগুলো মেনে অভ্যস্ত, তার বিরোধী কোনো নিয়ম বা আইন চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমি।’

ক্রিস্টোফার নোলান ব্লকবাস্টার সিনেমা ‘দ্য ওডিসি’-তে বৈচিত্র্যময় কাস্টিং করার কারণে মাস্ক তাকে ’শ্বেতাঙ্গ-বিদ্বেষী বর্ণবাদী’ বলে আখ্যা দিয়েছিলেন এবং নোলান নিজের সততা হারিয়েছেন বলে অভিযোগ করেছিলেন। ‘দ্য ওডিসি’তে হেলেনের চরিত্রে অস্কার জয়ী কৃষ্ণাঙ্গ অভিনেত্রী লুপিটা ইয়ংওকে কাস্ট করা নিয়েই বিতর্কের শুরু। একজন এক্স ব্যবহারকারী উল্লেখ করেন, হোমারের মূল টেক্সটে হেলেনকে ’ফর্সা চামড়ার’ এবং ’সোনালী চুলের’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তখন মাস্ক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নোলান তার ‘সততা হারিয়েছেন’ এবং তিনি ’হোমারের কবরে প্রস্রাব করছেন’। কৃষ্ণাঙ্গ অভিনেত্রী নেওয়ায় মাস্ক একে ’ঐতিহাসিকভাবে ভুল’ বলে আখ্যা দেন।

মাস্ক দাবি করেন, ক্রিস্টোফার নোলান অস্কার পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করতেই জোর করে সিনেমায় এই ‘ডাইভারসিটি’ এনেছেন। সমালোচনার জবাবে লুপিটা ইয়ংও মনে করিয়ে দেন, হেলেন কোনো ঐতিহাসিক চরিত্র নন। বরং গ্রিক পুরাণের একটি কাল্পনিক বা পৌরাণিক চরিত্র। তাই এখানে যেকোনো বর্ণের মানুষ অভিনয় করতেই পারেন।

বিতর্ককে আরো উস্কে দিয়ে মাস্ক জানিয়েছেন, তার এআই ভিডিও টুল ‘গ্রক ইমাজিন’ দিয়ে চলতি বছরের শেষের মধ্যে ‘দ্য ওডিসি’-র একটি সম্পূর্ণ এবং ’ঐতিহাসিকভাবে নিখুঁত’ চলচ্চিত্র বানাবেন। সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর