রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ
শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি ৪ বছরের কন্যাকে রেখে ট্রেন থেকে নেমে গেলেন মা, ৯৯৯ ফোনকলে উদ্ধার কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আালোচনার শীর্ষে যুবদলের আহবায়ক মুঞ্জুর রশিদ রানা হঠাৎ গুরুতর অসুস্থ্য সাইদুর রহমান বাচ্চু, উন্নত চিকিৎসার  জন্য নেওয়া হলো ঢাকায়
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হারানো ৬০টি মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিলো কক্সবাজার পুলিশ

নিজস্ব প্রতিবেদক: / ৫৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬



কক্সবাজারে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সকালে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে কক্সবাজার জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখা কাজ শুরু করে। প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পরে শনিবার সকালে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে এসব মোবাইল ফোন তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর শখের মোবাইল ফোন ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ভুক্তভোগীরা।

পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, ‘নাগরিকদের হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া জেলা পুলিশের অন্যতম দায়িত্ব। ভুক্তভোগীদের করা জিডির ভিত্তিতে সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখার সদস্যরা নিরলসভাবে কাজ করে ৬০টি মোবাইল ফোন উদ্ধার করেছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘জনগণের সন্তুষ্টিই আমাদের কাজের সবচেয়ে বড় প্রেরণা। কোনো নাগরিকের মোবাইল ফোন হারিয়ে গেলে দ্রুত থানায় জিডি করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য পুলিশকে দিলে তা উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা সম্ভব।’

এদিকে, উদ্ধার করা মোবাইল ফোনের তালিকায় থাকা বেশ কিছু জিডিতে দেওয়া মোবাইল নম্বর বর্তমানে বন্ধ থাকায় প্রকৃত মালিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। এসব ফোনের প্রকৃত মালিকদের আইএমইআই (IMEI) নম্বর মিলিয়ে জাতীয় পরিচয়পত্র (NID) এবং ফোন ক্রয়ের রসিদ বা ক্যাশ মেমোসহ প্রয়োজনীয় প্রমাণ নিয়ে কক্সবাজার জেলা পুলিশ কার্যালয়ে যোগাযোগ করে নিজ নিজ মোবাইল ফোন সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর