বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ
টানা বৃষ্টির মধ্যেও শুরু আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচের সিপাহি নিয়োগের বাছাই যুক্তরাষ্ট্রের বিশেষ ফ্লাইটে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২ কেরাণীগঞ্জে প্রেমের দ্বন্দ্বে কিশোরীকে গলা কেটে হত্যা, গ্রেফতার ১ পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ড্রেজারসহ ৫ বালু উত্তোলনকারী আটক নাটোরে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিদ্যুত, খনিজ ও জ্বালানী মন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে সন্ত্রাসী ইন্নার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল চৌহালীতে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নতুন ছবির জন্য ২৫ কেজির বেশি ওজন বাড়াচ্ছেন ভিকি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ড্রেজারসহ ৫ বালু উত্তোলনকারী আটক

নিজস্ব প্রতিবেদক: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬


বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে পাথরঘাটা থানার দুলাল ড্রক সংলগ্ন পাথরঘাটা খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এ সময় ড্রেজারটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, জব্দ করা ড্রেজার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরগুনার কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, নদীতীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা বালুখেকোদের হাত থেকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর