বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন, পাচারকারী গ্রেফতার সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ অনলাইন জুয়া: ১১ ফোন ও লাখ টাকা জব্দ, গ্রেপ্তার ১ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৭৪ আসামি গ্রেফতার তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিমান-পর্যটন খাতে সহযোগিতার আহবান জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চৌহালীতে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬


সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম সরকারি সফরের অংশ হিসেবে দিনব্যাপী যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই ) চৌহালী উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্থ ২৬টি পরিবারে ৪২ বান্ডিল ঢেউটিনের বিপরীতে ৩ হাজার টাকা হারে ১,২৬,০০০টাকা, চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়াও নদীগর্ভে বিলীন ক্ষতিগ্রস্ত আরও ১৫টি পরিবারে নগদ ৫হাজার টাকা হারে মোট ৭৫০০০ হাজার টাকা, পরিবার প্রতি ৩০ কেজি হারে ১৩৩টি পরিবারে চাল ও শুকনা খাবার বিতরণ করেন জেলা প্রশাসক।

নির্ধারিত আংশিক সূচি অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, শিশুদের ক্রীড়াসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ, শিক্ষা উপকরণ বিতরণ এবং চৌহালী উপজেলার পুকুরিয়া কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং ক্লাস নেন ডিসি , এছাড়াও সহকারী কমিশনার ভূমি অফিস পরিদর্শন, ইউনিয়ন ভূমি অফিস ও চৌহালী থানা পরিদর্শন করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও মোঃ হেকমত আলীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো: নূরুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো : আমিনুল ইসলাম ।

এ সময় উপস্থিত ছিলেন- নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোছা: শাহনাজ পারভীন, চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লা, পরিসংখ্যানের চলতি দায়িত্ব অফিসার মো: সোহেল রানা, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: হাবিবুর রহমান হাবলু, চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন, কারিগরি কলেজের অধ্যক্ষ আহসান হাবীব দুলাল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর