বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ১ গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড শরীরে বিশেষ জ্যাকেট, ভেতরে ফেন্সিডিল; ডিএনসির গোয়েন্দা অভিযানে গ্রেফতার ৪ নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেফতার ৬ খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার সিরাজগঞ্জের বেলকুচিতে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু ২০ মিনিটে সাত বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ছড়িয়ে পড়ল ঘন কালো ধোঁয়া রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১৪, আহত ২২ গাজার এক বিষাদের দিন গ্যারেজে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণে দগ্ধ শিশু শ্রমিকের মৃত্যু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬



নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার অন্যরা হলেন- ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার।

বুধবার (৫ আগস্ট) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে বাবুল সরকার নামের একজন তাদের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হইয়েছে।

মামলার বাদী বাবুল সরকার রাজধানীর শাহবাগ থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন।

এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। গতকাল ৪ জুলাই সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানাধীন জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

এজাহারে আরও বলা হয়, বাদী ও এসডিএফের সদস্য সচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ জুলাই আন্দোলনের কয়েকজন সদস্য প্রতিবাদ জানালে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক নিয়ে হামলা চালান। এতে আল নুর মোহাম্মদ আয়াসসহ কয়েকজন আহত হন। হামলায় আয়াস গুরুতর আহত হন এবং তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর নতুন ধারা বাংলাদেশের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে হেফাজতে নেয় পুলিশ। নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরাম নামের দুটি সংগঠনের মধ্যে দুই দফা মারামারি ও সংঘর্ষের ঘটনার মধ্যে মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটের দিকে অতিরিক্ত পুলিশি নিরাপত্তায় তাদের জরুরি বিভাগ থেকে বের করে থানায় নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর