শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ
শতকোটি টাকার চৌহালী-টাঙ্গাইল যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙনে বসত ভিটা বিলীন সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জন আটক দুর্গানগর ইউপি কার্যালয়ে ৫ বছর ধরে নেই খাবার পানির টিউবওয়েল ভোগান্তিতে সেবাপ্রার্থীরা কাচ্চি ডাইনের চেয়ারম্যানের বিরুদ্ধে আছে ৫ মামলা,গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক: / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬


গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (৫ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে ‘এফবি নিশান-২’ নামের একটি ফিশিং বোট ১৮ জন জেলেকে নিয়ে মাছ আহরণ শেষে ফিরছিল। পথে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

পরে দুপুর ১টার দিকে বোটের এক জেলে মালিককে বিষয়টি জানালে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে বিকল বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করে।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। পরে বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর