বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
হরমুজ খোলা নিয়ে ধোঁয়াশা, এশিয়ায় সামান্য বাড়লো জ্বালানি তেলের দাম আগামী ৫ দিন বৃষ্টির আভাস প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ব্রেট লি নানা আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  কাজিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে বিকাশ ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর সম্পর্কে সচেতনতা বাড়াতে মতবিনিময় পাচ ঠাকুরীতে পল্লী বাধন উন্নয়ন সংস্থার ম্যানেজার গ্রাহকের লক্ষ লক্ষ টাকা নিয়ে উধাও সিরাজগঞ্জের তাড়াশে খালকুলা বাজার এলাকায় বাসের চাপায় নিহত ১ সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে জুলাই গণঅভুর্থান দিবস
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হরমুজ খোলা নিয়ে ধোঁয়াশা, এশিয়ায় সামান্য বাড়লো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক: / ০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ফলে আবারও বিশ্ববাজারে তেলের দামে হেরফের হয়েছে। বুধবার এশীয় বাজারে লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম সামান্য বেড়ে ব্রেন্ট ক্রুডের ব্যারেলপ্রতি দাম ৭৯ ডলার অতিক্রম করেছে। তথ্য অনুযায়ী, ডব্লিউটিআই ক্রুড ব্যারেলে ০.১৫ শতাংশ বেড়ে ৭৫.৮৮ ডলারে এবং ব্রেন্ট ক্রুড ০.৩৪ শতাংশ বেড়ে ৭৯.৬১ ডলারে বিক্রি হচ্ছে।

চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন সামরিক হামলা স্থগিত রাখা এবং হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে সমঝোতার কথা জানানোর পর বিশ্ববাজারে তেলের দামে হঠাৎ কমে যায়। এক দিনেই ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৭ শতাংশ কমে তিন সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল। এর আগে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত ও জাহাজ চলাচলে বাধার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের যে চড়া দাম বজায় ছিল, সম্ভাব্য চুক্তির খবরে সেই অস্থিরতা কিছুটা স্তিমিত হয়ে আসে।

তবে হরমুজ প্রণালি দিয়ে আগের মতো নির্বিঘ্নে জ্বালানি পরিবহন শুরু হওয়া নিয়ে ব্যবসায়ীদের মনে এখনো গভীর সংশয় রয়েছে। শুধু কাগজে-কলমে চুক্তি হলেই যে ট্যাঙ্কারগুলো সেখানে ঝুঁকিমুক্তভাবে যাতায়াত করতে পারবে তা নয়। তেল পরিবহনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য সুনির্দিষ্ট নিরাপত্তা ও বিমা সংক্রান্ত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এই রুটে স্বাভাবিক বাণিজ্য ফিরছে না। ফলে সামগ্রিক বাজারে ভূ-রাজনৈতিক ঝুঁকি এখনো পুরোপুরি দূর হয়নি।

অন্যদিকে বিশ্ববাজারে স্থিতিশীলতা আনতে তেল রপ্তানিকারকদের জোট ওপেক প্লাস দৈনিক প্রায় ১ লাখ ৮৮ হাজার ব্যারেল অতিরিক্ত তেল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। যদি হরমুজ প্রণালী পুরোপুরি খুলে যায় তবে এই বাড়তি সরবরাহ তেলের বাজারে নতুন নিম্নমুখী চাপ তৈরি করতে পারে।

সূত্র: গালফ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর