রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শ্যামপুরে ৭৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার,আসামির বিরুদ্ধে আছে ২০ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬



রাজধানীর শ্যামপুরে ৭৭ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৮০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামির নাম–মো. সোহেল সরদার (৩৮)। তার বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর সরদারবাড়ি এলাকায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত প্রায় ২০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সালাউদ্দিন শিকদার এসব তথ্য জানান।

তিনি জানান, শনিবার রাত ১০টা ৫ মিনিটের দিকে ডিবি মতিঝিল বিভাগের একটি দল শ্যামপুর থানার পশ্চিম ধোলাইপাড় এলাকার কিং প্যালেস চাইনিজ অ্যান্ড থাই রেস্টুরেন্টের সামনের সড়কে অভিযান চালায়। এ সময় সোহেল সরদারকে গ্রেফতার করা হয়।

পরে তার কাছ থেকে চারটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর মুখ সেলাই করা ছিল। এর ভেতরে বাদামি কসটেপ দিয়ে বিশেষভাবে মোড়ানো মোট ৩৯টি প্যাকেট ছিল। এর মধ্যে ৩৮টি প্যাকেটের প্রতিটির ওজন দুই কেজি করে এবং অপর একটি প্যাকেটের ওজন এক কেজি। সব মিলিয়ে ৭৭ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩০ লাখ ৮০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহেল সরদার একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে প্রায় ২০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর