মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হৃদরোগ হাসপাতালে আনসারদের তৎপরতায় ছদ্মবেশী মোবাইল চোর আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬


জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীর স্বজন সেজে চুরি করার সময় হাতেনাতে মো: আবুল হোসেন (২৭) নামের এক মোবাইল চোরকে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির হবিগঞ্জ জেলার সোনারগাঁও এলাকার টেগার গাও গ্রামের মোসলেম মিয়ার ছেলে।

হাসপাতালের আনসার ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হক বলেন, ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের স্বজনদের মোবাইল হারিয়ে যাওয়ার টানা অভিযোগের প্রেক্ষিতে অভিযানে নামে আনসার বাহিনীর একটি বিশেষ টহল দল। অনুসন্ধানের একপর্যায়ে হাসপাতালে বিগত চার দিন ধরে রোগী সেজে অবস্থান করা সন্দেহভাজন আবুল হোসেনকে ১১ নম্বর ওয়ার্ড থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাকে আনসার ক্যাম্পে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর