রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ‘চুয়া সেলিম’কে গোপন আস্তানা থেকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর রাতে র্যাব-২ এর সিপিএসসির কোম্পানির কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে এই আভিযানিক দল দুঃসাহসিক অভিযান পরিচালনা করা হয়।
র্যাব ২ এর একটি সূত্র থেকে জানা যায়, ভোর রাতের দিকে জেনেভা ক্যাম্পের গোপন আস্তানায় অভিযান চালায় র্যাব-২ এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে একটি দল। জেনেভা ক্যাম্প থেকে সহজে আসামী ধরা যায় না এবং সেগুলোকে বের করে নিয়ে আসা যায় না। জেনেভা ক্যাম্পে শীর্ষ কয়েকজন মাদক কারবারি রয়েছে তার মধ্যে চুয়া সেলিম ও অন্যতম একজন মাদক কারবারি। জেনেভা ক্যাম্পের এই মাদক কারবারি চুয়া সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুরে হত্যা মাদকসহ একাধিক মামলা রয়েছে।
সম্প্রতি সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম এর নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারি, বিভিন্ন নামধারী কিশোর গ্যাং লীডার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিচালিত নিয়মিত গ্রেফতার অভিযানে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে মোহাম্মদপুর-আদাবরের বাসিন্দারা। একের পর এক মোহাম্মদপুর ও আদাবরে এসব অপরাধীদের আইনের আওতায় এনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।