বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দেশজুড়ে র‍্যাবের অভিযানে এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার,গ্রেফতার ৬০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে গত জুলাই মাসে অভিযান চালিয়ে ১০৪টি অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসব ঘটনায় ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, গত এক মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৬৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৩৯টি বিদেশি অস্ত্র।

ইন্তেখাব চৌধুরী বলেন, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও র‍্যাব আরও দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনা করবে।

তিনি বলেন, জনগণের পাশে থেকে জনগণের সেবা করার জন্য আমরা সর্বদা নিজেদের নিয়োজিত রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে আপনাদের (সাংবাদিকদের) সার্বিক সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর