বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্বাস্থ্যসেবা উন্নয়নে সচিবের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী প্রতিনিধি : / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নবনিযুক্ত সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় রাসিক প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্বের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।

সাক্ষাৎকালে রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি, সেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

ড. আ. ন. ম. বজলুর রশীদ রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান। তিনি এর আগে দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নবনিযুক্ত সচিবের সঙ্গে এ সৌজন্য সাক্ষাতে রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো গুরুত্ব পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর