বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ
হৃদরোগ হাসপাতালে দুই মোবাইল চোর আটক এসআরবি: মাদক সিন্ডিকেট নিয়ে সংবাদ প্রকাশের ক্ষোভে সাংবাদিকের বাসায় গুলি স্থানীয় সরকার নির্বাচন:সারাদেশে ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন মক্কা-মদিনার নিরাপত্তাকে রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখতে হবে : মুফতি রেজাউল করীম মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি কৃষি এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে: কৃষিমন্ত্রী শখের কবুতর বিক্রি করে অসুস্থ শিক্ষার্থী পাশে তিতুমীরের হামিদ বন্ধুকে ঘুরতে নিয়ে হত্যা, লাশ ৬ টুকরা; কারাগার থেকে পালানো সোহেল গ্রেফতার তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৮৭ আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তাড়াশে ছাত্রলীগ নেতা স্যুটার শাকিলসহ তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাহমুদুল হাসান শাকিল হোসেন ওরফে সুটার শাকিল (২৩), তাড়াশ পৌর এলাকার ঘোষপাড়া এলাকার উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আনন্দ ঘোষ (২৬) ও মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রামের যুবলীগের সক্রিয় কর্মী ফারুক মৃধা (৩৫)। এদের মধ্যে মাহমুদুল হাসান শাকিল ওরফে স্যুটার শাকিলের বিরুদ্ধে নাটোরের গুরুদাসপুর থানার হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এদিকে, গ্রেপ্তারকৃত ছাত্রলীগের দুজনকে ছেড়ে দিতে থানায় তদবির করতে যাওয়া কৃষকদলের শ্রী গোপাল চন্দ্র ঘোষ ও উপজেলা বিএনপি সহসাধারণ সম্পাদক আশুতোষ স্যানাল সভাপতি ও বিএনপি নেতার তদবিরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের মধ্য ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: ইমাম জাফর জানান, ছাত্রলীগ নেতা স্যুটার শাকিলের নামে হত্যা মামলার ওয়ারেন্ট ছিল। এছাড়া নাশকতা ও হামলা মামলায় আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে দুজন নেতা থানায় গিয়ে ফোনে তাদের বিষয়ে বলেছে। তাদেরকে সাফ জানিয়ে দেয়া হয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনস করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর