রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ
হুতিদের ছোড়া ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদির আনিসুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিট গ্রহণ ইসরায়েলে কারাগারের ছবি তোলার অভিযোগে দুই জার্মান নাগরিক আটক শীতের আগমনে অতিথি পাখির কলকাকলিতে মুখর চলনবিল সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফনে বাধা, মধ্যরাতে কবর খুঁড়ে দাফন করলেন মেয়ে-বোনেরা নিজের গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোভ্যানের চালক নিহত গ্রেফতার ৫: মধুফাঁদ চক্রের মূল হোতা মামা, সঙ্গী ভাগনে ও তার স্ত্রী, যেভাবে ফাঁদে ফেলত বিত্তবান পুরুষদের দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা: ৯ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেফতার ৩৪ মামলার আসামি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

নওগাঁ প্রতিনিধি : / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নওগাঁর পত্নীতলায় ১৮টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সেকেন্দার আলী (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শীতলমাঠ গজুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, শীতলমাঠ বিওপির টহল কমান্ডার নায়েক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৪/২-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় ১৮টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ সেকেন্দার আলীকে আটক করা হয়।
আটক সেকেন্দার আলী পত্নীতলা উপজেলার আমন্ত গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে জব্দ করা মালামালসহ তাঁকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর