বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিজয় দিবসে রাজধানীতে যান চলাচলে ডিএমপি’র বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫


মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে চলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান বিজয় দিবসের প্রত্যুষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে ভোর ৩টা থেকে ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে বিশেষ যান চলাচল থাকবে। এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি কূটনীতিকসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতারা স্মৃতিসৌধে গমনাগমন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামীকাল ভোর ৩টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজিসহ সব ধরনের যানবাহনকে গাবতলী–আমিন বাজার ব্রিজ–সাভার রোড পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির নির্দেশিত বিকল্প সড়কগুলো হলো—
১. গাবতলী থেকে সাভার হয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়া যানবাহনগুলো ঢাকা এয়ারপোর্ট রোড হয়ে আব্দুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক ব্যবহার করবে।

২. কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাইরে যাওয়া যানবাহন টেকনিক্যাল ক্রসিং থেকে ডানে টার্ন করে মিরপুর-১ হয়ে দিয়াবাড়ি ক্রসিং দিয়ে চলাচল করবে।

৩. আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহন নবীনগর বাজারে বামে টার্ন করে আশুলিয়া হয়ে চলাচল করবে।

৪. টাঙ্গাইল থেকে ঢাকাগামী যানবাহনগুলো কালিয়াকৈর–গাজীপুর চৌরাস্তা–টঙ্গী হয়ে চলাচল করবে।

ডিএমপি জানিয়েছে, উল্লেখিত অনুষ্ঠান চলাকালে পুলিশের নির্দেশিত বিকল্প সড়ক ব্যবহার করে যান চলাচল করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে। এ বিষয়ে যানবাহন মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর