রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সিরাজগঞ্জে ফ্ল্যাটের তালা ভেঙে ৬৪ লাখ টাকার স্বর্ণালংকার সহ দুঃসাহসিক চুরি মানসিক সুস্থতা নিশ্চিতে অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হবে: চিফ হুইপ বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির বৈঠক স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বীরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ তিন প্রতিষ্ঠান থেকে এলএনজি কিনবে সরকার বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় তেহরান: আরাঘচি ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন সমাজে স্বাচ্ছন্দ্যে চলতে পুলিশকে সহযোগিতা করুন: আইজিপি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্বতন্ত্র প্রার্থীর বাসায় গেলেন ধানের শীষের প্রার্থী পুতুল: চাইলেন ভোট

নাটোর প্রতিনিধি / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫


বিএনপির মনোনয়ন বঞ্চিত ও স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করা বিএনপি কেন্দ্রীয় সহ-দপ্তর স¤পাদক তাইফুল ইসলাম টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এসময় তিনিধানের শীষের পক্ষে ভোট চেয়ে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

শুক্রবার(২৬ ডিসেম্বর) রাতে লালপুরে বিএনপির নেতা তাইফুল ইসলাম টিপুর নিজ বাসভবনে দেখা করতে যান তিনি।

এসময় গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম মোলাম, গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাতের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবির নিচে কমেন্টে দুজনকে শুভেচ্ছা জানিয়েছে। অনেকে দুজনকে দ্বিধা-দ্বন্ধ ভুলে একসঙ্গে কাজ করার আহবান জানান।

ছবিতে দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় সহ-দপ্তর স¤পাদক তাইফুল ইসলাম টিপু ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মাথায় বুলিয়ে দোয়া করছেন। এসময় ছবিতে টিপুকে হাস্যজ্জল দেখা গেছে।

উল্লেখ্য, গত ২৩ ডিসেস্বর কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর স¤পাদক তাইফুল ইসলাম টিপু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর