বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হলেন বাচ্চু

নিজস্ব প্রতিবেদক: / ২২২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬



সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হয়েছেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে এ দায়িত্ব দেয়া হয়। দায়িত্বপাবার পর বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি বলেন, সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে ধানের শীষকে বিজয় করে তারেক রহমানকে উপহার দিবেন।

এ লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছেন। কোন আসনে নেতাকর্মীদের মধ্যে কোন দ্বন্ধ থাকলে দ্রুত নিরসন করবেন। নির্বাচনী সকল আচরনবিধি মেনে নেতাকর্মীরা প্রচার-প্রচারনা চালিয়ে ধানের শীষকে বিজয় করতে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। তিনি আরো বলেন, সিরাজগঞ্জ-২ আসনে লড়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি ইতোমধ্যে ঘোষনা দিয়েছেন নির্বাচিত হয়েছে শহরকে সুন্দর রাখতে শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া কাটাখাল সংস্কার ও দুপাশে রাস্তা নির্মাণসহ সৌন্দর্য্য বন্ধন, সন্ত্রাস, চাঁদামুক্ত সিরাজগঞ্জ, যানমুক্ত শহর বিশেষ করে শহরের পাড়ায় পাড়ায় সংঘর্ষ নিয়ন্ত্রনসহ আইনের সুশাসন প্রতিষ্ঠিত করবেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান, ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর