বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ
আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত কাজিপুরে ৩৬ বছর আগে জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখলের অভিযোগ সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী কাজিপুরে জব্দকৃত সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জ -৫ আসনে দাঁড়িপাল্লার জনসভায় ভোট চাইলেন তিনবারের সাবেক সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক: / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬


সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে এবার ভোট প্রার্থনা করলেন তিনবারের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) মনজুর কাদের।

শুক্রবার বিকেলে চৌহালী সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মনজুর কাদের। তিনি বিএনপি পদত্যাগ করে বর্তমানে ১১ দলীয় জোটের শরীকদল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা।

মেজর (অব:) মনজুর কাদের বলেন, চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন। দেশ চাঁদাবাজদের হাতে নিরাপদ নয়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণ রায় দেবে। আগামীতে একটি সুন্দর দেশ গড়তে জনতার সরকার গড়তে হবে।

জনসভায় সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সালেহ মোহাম্মদ সাঈদ । প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলী আলম।

এসময় বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল, সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, এনায়েতপুর থানা আমির ডা. সেলিম রেজা, সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, এনসিপির সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক ইউনুস সিকদার, যুব শক্তির জেলা সদস্য সচিব মুছা হাসেমি ও চৌহালী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও আবুল বাশার প্রমুম বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর