বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ
মাইকিং করে পরীক্ষা বন্ধ, ছাত্রদের কাছে চাঁদা তুলে আত্মসাতের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রোজাদার বন্দিদের জন্য বিশেষ ব্যবস্থা রাজশাহীতে প্রতারণার মাধ্যমে জুলাই সনদ গ্রহণ ও অবৈধ ভাবে পত্রিকা প্রকাশের অভিযোগ নৌ-পুলিশের টানা অভিযানে ৫ দিনে ৪ কোটি ১৬ লাখ মিটার অবৈধ জাল জব্দ, গ্রেফতার ৬৪ চারঘাটে মাদকের ব্যাপারে জিরো  টলারেন্স নীতি অনুসরন করতে পুলিশকে নির্দেশ দিলেন-আবু সাইদ চাঁদ কাজিপুরে ন্যায্যমূল্যের দোকানের কার্যক্রম উদ্বোধন  ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৬ ফেব্রুয়ারি স্কুলের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ রমজানে সংযমের মধ্য দিয়ে শান্তি ও স্বস্তি ফিরে আসুক : মির্জা ফখরুল কীভাবে বুঝবেন শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রোজাদার বন্দিদের জন্য বিশেষ ব্যবস্থা

রাজশাহী প্রতিনিধি : / ০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রোজা রাখছেন এমন বন্দিদের জন্য বিশেষ খাবার ও সেবার ব্যবস্থা নিয়েছেন কারা কর্তৃপক্ষ। ইফতার ও সেহরিতে নির্ধারিত মেনু অনুযায়ী খাবার সরবরাহ এবং সময়মতো পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, রোজাদার বন্দিদের ইফতারে ডিম, ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা ও শরবত (জুস/পানীয়) দেওয়া হবে। পাশাপাশি সেহরিতে গরম রান্না করা খাবার সরবরাহেরও ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ ইফতারের পাশাপাশি সেহরির খাবার নিশ্চিত করা হয়েছে।
এছাড়া যারা রোজা রাখছেন না, তাদের জন্য প্রতিদিন তিনবেলা নিয়মিত খাবার সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান বলেন, কারাগারে কোনো অবস্থাতেই বাসি খাবার সংরক্ষণ বা পরিবেশন করা হবে না। যেসব বন্দি রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেছেন, তাদের সময় মতো ইফতার ও সেহরি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা হবে।
কারা প্রশাসন জানিয়েছে, এ ব্যবস্থা শুধু রাজশাহী কেন্দ্রীয় কারাগারেই নয়, দেশের সব কারাগারের জন্য প্রযোজ্য। রমজান মাসে বন্দিদের ধর্মীয় অনুশীলন নির্বিঘ্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর