সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ভোলার অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩ জেলে আটক এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নৌ-পুলিশের টানা অভিযানে ৫ দিনে ৪ কোটি ১৬ লাখ মিটার অবৈধ জাল জব্দ, গ্রেফতার ৬৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬



গত পাঁচদিনে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২৬৫ জনকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত পাঁচ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২ কোটি তেরো লক্ষ চৌত্রিশ হাজার তিনশত ত্রিশ মিটার অবৈধ জাল,২ হাজার চারশত নয় কেজি মাছ, ৩০০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ১১৯টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ২৩ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।

অভিযানে ৬৪ জনকে আটক করা হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে ১৯টি মৎস্য আইন এবং ৭টি বেপরোয়া গতি আইন মামলাসহ মোট ২৬টি মামলা দায়ের করা হয় এবং ৩টি মৃতদেহ উদ্ধার করা হয়। জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর