শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ
বিএনপি সকল সময়ে শিক্ষিত জ্ঞানী গুনীদের সম্মানিত করেছে – হুইপ দুলু কাজিপুরে মেঘাই উচ্চ  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদকে সংবর্ধনা সিরাজগঞ্জে বর্ষার আগমনে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা শীঘ্রই “তিস্তা মেগা প্রকল্প” বাস্তবায়ন করা হবে : পানি সম্পদ মন্ত্রী অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ হানাইল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল রেজাউল কাদিরের কু-কর্মের আমলনামা ফাঁস পল্লী বিদ্যুৎ বিভাগের অবহেলায় শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু হৃদরোগ হাসপাতালে মোবাইল চুরির চেষ্টা,আনসারের হাতে আটক যুবক সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে রায়পুর জংশনের দাবিতে মানববন্ধন পেট্রোল-ডিজেলের বড় মূল্য হ্রাস পাকিস্তানে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬


স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকবৃন্দ।

মন্ত্রী তাঁর দপ্তরে নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকবৃন্দকে স্বাগত জানান। সাক্ষাৎকালে ছয় সিটির প্রশাসকবৃন্দ তাঁদের কর্মকালে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ও ছয় সিটির উন্নয়নে সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা হতে ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম; ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান; খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু; সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী; নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর