সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ভোলার অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩ জেলে আটক এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুর-আদাবরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬



রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে — জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,ইউসুফ (৩৮), সুমন সরদার (৩০), বাবন (২৪), ফাইয়াজ খান (৫৬), সোহেল হোসেন (২৫), তানভীর (২২), ফরহাদ (১৯), নাঈম সরদার (২৩), শোয়েব কাওয়াল (২৪), অনিক (২০), ইমন (২২), রুবেল (২৬), রেজাউল করিম (২৬), সোহাগ ব্যাপারী (২৫), জাহিদ (৩৫), সাব্বির (২২), মঞ্জু রহমান (৩৫), হোসাইন (২৫), হামিদুর (৪০), মিন্টু (৩০), নাজমুল (২০) ও রমজান (২০)। এদের মধ্যে দ্রুত বিচার আইনে ১ জন,দূস্যতা মামলায় ২ জন, মাদক মামলায় ৩ জন, পরোয়ানা ১ জন,
অন্যান্য আইনে ১২ জন,অন্যান্য মামলায় ৩ জন। এসময় তাদের কাছ থেকে লোহার তৈরি রাম দা,১ টি সামুরাই,১ টি ডেগার,৭৮০ পুরিয়া হেরোইন, ৪ টি বাটন ফোন, ১ টি স্মার্ট মোবাইল ফোন, নগদ অর্থ ১২০০,নগদ অর্থ ২৫০ উদ্ধার করা হয়।

একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৭ জনকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,মো. আবু সাইদ (২৫), মো. সাদ্দাম হোসেন (৩৩), মো. খোরশেদ আলম বাবু (২৮),
মো. ইয়াসিন (৩৩), মো. দুদু মিয়া (৪০), মো. আজাদুল (৪৫) ও মো. নুর নবী (৫৫)।

ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল সোমবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর