বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন লাইভ চলাকালেই মেক্সিকোর টিকটক তারকাকে গুলি করে হত্যা দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে, নিখোঁজ ১ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাগেরহাটে একই পরিবারের তিনজন খুনের ঘটনায় থানায় মামলা মধুখালীতে সাবেক কাউন্সিলর কামরুজ্জামান বাবু গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজশাহীতে শহিদদের প্রতি শ্রদ্ধা, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ জাতীয় ঐক্য বিনষ্ট করতে একটি বিশেষ গোষ্ঠী তৎপর: প্রিন্স গভীর সাগরে জলদস্যুর হামলা, আহত ১২ জেলে; মাছ-জাল লুটের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দেশে কোন ধরনের দুর্নীতির সুযোগ নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

দেশে কোন ধরনের দুর্নীতির সুযোগ নেই,জয়পুরহাটে জনপ্রশাসন প্রতিমন্ত্রী। জনপ্রশাসন প্রতি মন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস সহ কোন ধরনের দুর্নীতির সুযোগ নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো অবনতি কোথাও নেই।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি-২০২৬) সকালে জেলার কালাই উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে  জনপ্রশাসন প্রতি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিচ্ছেন, সেই নির্দেশনা অনুযায়ী সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। যাতে নেতা কর্মীরা কোন ভাবে দলের সুনাম নষ্ট করতে না পারে।

তিনি আরও বলেন, এ দেশকে একটি সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তোলাসহ আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার, সব মানুষ এর সমধিকার, সাম্য, সুষম বণ্টন এবং নিম্ন আয় বা দরিদ্র মানুষগুলোকে কীভাবে তাদের জীবনযাত্রা ভালো এবং সচ্ছল করা যায় এ বিষয়গুলো নিয়ে তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এ পদক্ষেপগুলো বাস্তবায়নে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাবেক জেলা যুবদলের সভাপতি ওবায়দুর রহমান সুইটসহ আরও অনেকে।
এম.এ.জলিল রানা,জয়পুরহাট ২৭ ফেব্রুয়ারী-২০২৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর