রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ
এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ যুব খাতে ইতিবাচক পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী নগরীতে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার

রাজশাহী প্রতিনিধি : / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

রাজশাহী নগরীর বেলপুকুর এলাকা থেকে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীকে যৌথ অভিযানে উদ্ধার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-১-এর সিপিএসসি সদস্যরা।
সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো-রিফাত ইসলাম (১৪) ও মোঃ আকাশ আহমেদ (১৪)। তারা দুজনই মাদ্রাসার শিক্ষার্থী।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, গত (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর মতিহার থানাধীন ভাল্লুকপুকুর এলাকা থেকে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মতিহার থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজের পরপরই আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিএসসি ও র‌্যাব-১, সিপিএসসি’র একটি যৌথ আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহায়তায় প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করে।
পরে সোমবার রাত সাড়ে ১১টায় নগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।#

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর