শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সিংড়ায় অধ্যক্ষের ব্যতিক্রমী উদ্যোগ, নিজ অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম উপহার জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নির্দেশনা না মানলে শাস্তির ঘোষণা অধিদপ্তরের

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি ও প্রস্থান সংক্রান্ত নিয়ম পুনরায় কঠোরভাবে স্মরণ করানো হয়েছে। আগের হুঁশিয়ারি সত্ত্বেও অনেক কর্মী সময়মতো অফিসে না আসায় এবার প্রশাসন আইনি ব্যবস্থার হুমকি দিয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি দেশের সব অঞ্চলের প্রাথমিক শিক্ষা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।




চিঠিতে উল্লেখ করা হয়েছে, অফিসের সময়সূচি মেনে চলার জন্য আগেই নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অধিদপ্তরে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরায় ভিডিও পর্যালোচনায় দেখা গেছে, অনেক কর্মকর্তা ও কর্মচারী সময়মতো অফিসে উপস্থিত হচ্ছেন না।




এই পরিস্থিতিতে পুনরায় নির্দেশনা দেওয়া হলো যে, যথাযথ কারণ বা অনুমোদন ব্যতীত অফিসে বিলম্বে আসা বা সময়ের আগে অফিস ত্যাগ করা আইনি ব্যবস্থা গ্রহণের আওতায় পড়বে। প্রতিটি বিভাগের লাইন ডিভিশনের পরিচালকদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যেন নিশ্চিত করেন যে তাদের অধীনে কর্মরত সh কর্মকর্তা-কর্মচারী অফিসের সময়সূচি সঠিকভাবে মেনে চলছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর