বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা। জয়পুরহাটে একটি মাদরাসায় পড়া দিতে না পারায় নয় বছর বয়সী এক আবাসিক মাদ্রাসাছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে।

বুধবার (১৭ জুন-২০২৬) বিকেল আনুমানিক ৪টায় এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

অভিযুক্ত জালাল উদ্দিন (৬০) জয়পুরহাট পৌর শহরের নতুনহাট এলাকার হযরত খাদিজাতুল কোবরা (রা:) হাফিজিয়া মহিলা মাদ্রাসার পরিচালক ও শিক্ষক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে , জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের রহমতপুর গ্রামের রেজওয়ান হোসেনের মেয়ে ওই মাদ্রাসার আবাসিক বিভাগে পড়ছিল। সোমবার (১৫ জুন-২০২৬) সকালে পড়া দিতে না পারায় শিক্ষক জালাল উদ্দিন ওই ছাত্রীকে বেতের লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন। সন্ধ্যায় মাদ্রাসা থেকে ফোন পেয়ে বাবা রেজওয়ান হোসেন সেখানে যান এবং মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসা শেষে তাকে বাড়ি নেওয়া হয়েছে।

এবিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন,এ ঘটনায় শিশু আইনের ৭০ ধারায় মামলা করা হয়েছে। আসামিকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর