বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিরাজগঞ্জ  জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ  কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃ বার ১৮ জুন সিরাজগঞ্জ   এলজিইডি কার্যালয়েরর সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায়   প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  দুদক প্রধান কার্যালয় ঢাকা’র পরিচালক (প্রতিরোধ ও সচেতনতা -১) মোঃ মোজাহার আলী সরদার।
সভায় প্রধান অতিথি বলেন, “দুর্নীতি প্রতিরোধ কেবল সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; বরং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটি সম্ভব। তিনি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে সততা, ন্যায়পরায়ণতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা কর্মসূচি, শিক্ষার্থীদের নিয়ে সততা সংঘের কার্যক্রম জোরদার, সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রচারণা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করেন।
বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় পরিচালক( ভারপ্রাপ্ত)  একেএম ফজলে হোসেন। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার’ র  উপপরিচালক মো.শহীদুল আলম সরকার। সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ এলজিইডি
নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান, জেলা তথ্য অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী সহ বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
সভায় দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে সততা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করার এবং একটি নৈতিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর