সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন কামারখন্দে জাতীয় পল্লী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি সিরাজগঞ্জের সলঙ্গায় হানি ট্র্যাপে ফেলে সৌদি প্রবাসী অপহরণ, মূলহোতা নারী গ্রেপ্তার মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও ৫ সদস্য গ্রেফতার তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন ৫ দিন দেশজুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড, গাঁজা ও ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬



পবিত্র রমজান মাস উপলক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে নোয়াখালীর সুধারাম উপজেলায় টাস্কফোর্সের অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ এসব তথ্য জানান।

তিনি বলেন, আজ বিকালে সুধারাম মডেল থানাধীন সোনাপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর নোয়াখালী জেলা কার্যালয়।

অভিযানে ৭৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন,মো. বাবর, মো. রাসেল ও মো. এমাম উদ্দিন।

পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন এবং মুকসুদুস সালেহীন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তিন আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করেন।

সুব্রত সরকার শুভ জানান, রমজান মাসে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর